সফলতা অর্জন করতে না পারলেও ক্ষতি নেই যদি কোনো কর্মে কিছুমাত্র সার্থকতার দিক থাকে। সাফল্য অর্জনে বারবার ব্যর্থ হলেও নিজের জীবনকে শেষ পর্যন্ত তাই সার্থকই বলব। কারণ যে পথে চলতে চেয়েছি, অবগাহন করতে চেয়েছি যে আনন্দনদীতে, যে নন্দনকাননের ভ্রামণিকতা সবসময় আমার আরব্ধ এখন পর্যন্ত সেই অভিমুখতা থেকে আমাকে সরে যেতে হয়নি। জীবনের এর চেয়ে বড় সার্থকতা আর কী আছে! সুতরাং আমার সার্থকযাত্রার সঙ্গীদের জানাই অভিবাদন!
হাঁ, চলার পথ সবসময় সমতল ছিল না—কখনো কখনো দুর্গমতাকে মনে হয়েছে অজেয়, দিকভ্রান্তির নিয়তি হয়ে উঠেছে বরণীয়, জীবনের আশীর্বাদক হয়ে উঠেছেন প্রতিরোধকারী—কিন্তু এইসব শেষ পর্যন্ত জীবনেরই মহার্ঘ্য অভিজ্ঞতা-সঞ্চয়। তাই যাত্রাপথে যাঁদেরই পেয়েছি সঙ্গে তাঁদের সকলের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই!
আর একটা কথা—এক পর্বের প্রস্থান কি অন্য পর্বের সন্ধানিতা নয়!
