পেসার মোহাম্মদ আমিরের পর ওয়াহাব রিয়াজও টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এই খবর জানা যায়। ৩৪ বছর বয়সি রিয়াজ নিজের সিদ্ধান্তের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানিয়েছেন এবং বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় অবস্থান করা এ পেসার দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন বলে গণমাধ্যমগুলো দাবি করেছেন। পাকিস্তানের হয়ে ২৭ টেস্টে ৮৩ উইকেট শিকার করা রিয়াজের সেরা বোলিং ফিগার ৫/৬৩। সর্বশেষ ২০১৮ সালের অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে লঙ্গার ভার্সনে নিজের শেষ ম্যাচ খেলেছেন বাঁ-হাতি এ পেসার। সর্বশেষ বিশ্বকাপে পাকিস্তানের হয়ে খেলেছেন অভিজ্ঞ এই পেসার।
