স্পোর্টস রিপোর্টার
প্রিমিয়ার ফুটবল লিগে সব মিলিয়ে ১৫৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা হয়েছে পাঁচ ভেন্যুতে। ঢাকা, গোপালগঞ্জ, ময়মনসিংহ, সিলেট ও নীলফামারী। চট্টগ্রামে একটা বড়ো ভেন্যু থাকার পরও সেখানকার দল চট্টগ্রাম আবাহনী পুরো মৌসুম ঢাকায় অবস্থান করে খেলেছে। পেশাদার ফুটবল লিগ হতে পুরোই বঞ্চিত হয়েছে চট্টগ্রামের ফুটবল দর্শক। ১৫৬ ম্যাচে গোল হয়েছে ৪২৯। ১৫৮ জন ফুটবলার ৪২৯ গোল করেন। সর্বোচ্চ গোলদাতা ১০ জনের মধ্যে মাত্র দুই জন বাংলাদেশের। তারা কেউ সর্বোচ্চ গোলদাতা হতে পারেননি। একজন হচ্ছেন আবাহনীর নাবীব নেওয়াজ জীবন এবং অন্যজন বসুন্ধরা কিংসের মতিন মিয়া।
২২ গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের নাইজেরিয়ান ফরোয়ার্ড রাফায়েল ওদোইন। সঙ্গে হ্যাটট্রিক আছে দুটি। রাফায়েল ওদোইন শেখ জামাল ধানমন্ডি ক্লাব হতে এবার শেখ রাসেলে যোগ দিয়েছিলেন। শেখ জামালে যখন ছিলেন সেখানে ১৫ গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন যৌথভাবে। অন্যজন ছিলেন গাম্বিয়ান সলোমন কিং।
রাফায়েল আবাহনীর নাইজেরিয়ার সানডে চিজোবার খেতাব কেড়ে নিয়েছেন। সানডে নিশ্চিতভাবেই এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু পরশু শেখ রাসেল বিজেএমসির খেলায় (৩-১) হ্যাটট্রিক করেন রাফায়েল। এই তিন গোলেই রাফায়েল ছাড়িয়ে যায় আবাহনীর সানডেকে। অথচ পুরো মৌসুম সানডে ছিলেন আলোচনায়।
প্রিমিয়ার লিগের শীর্ষ ১০ গোলদাতা
নাইজেরিয়ার রাফায়েল ওদোইন (শেখ রাসেল) ২২ গোল
নাইজেরিয়ার সানডে চিজোবা (আবাহনী) ২০ গোল
বাংলদেশের নাবীব নেওয়াজ জীবন (আবাহনী) ১৭ গোল
ব্রাজিলের মারকোস ভিনিসিয়াস (বসুন্ধরা কিংস) ১৪ গোল
কঙ্গোর সিউ জুনাপিও (রহমতগঞ্জ) ১৩ গোল
গিনির ইসমাইল বাঙ্গুরা (নোফেল) ১২ গোল
বাংলাদেশের মতিন মিয়া (বসুন্ধরা কিংস) ১১ গোল
কোস্টারিকার দানিয়েল কলিন্দ্রেস (বসুন্ধরা কিংস) ১১ গোল
কলম্বিয়ান দিয়েনার আন্দ্রেস করডোভা (সাইফ) ১১ গোল
আইভরি কোস্টের বাল্লো ফামোসা (মুক্তিযোদ্ধা) ১১ গোল
এগারতম প্রিমিয়ার ফুটবল লিগের
চূড়ান্ত পয়েন্ট তালিকা
দল খেলা জয় ড্র হার গোল পয়েন্ট
বসুন্ধরা কিংস ২৪ ২০ ৩ ১ ৫৪/১৪ ৬৩
আবাহনী ২৪ ১৯ ১ ৪ ৬০/২৮ ৫৮
শেখ রাসেল ২৪ ১৬ ৪ ৪ ৪৩/২০ ৫২
সাইফ স্পোর্টিং ২৪ ১৪ ৫ ৫ ৪০/২৪ ৪৭
আরামবাগ ২৪ ১০ ৩ ১১ ৩৩/৩২ ৩৩
শেখ জামাল ২৪ ৭ ৭ ১০ ৩১/৩৭ ২৮
মুক্তিযোদ্ধা ২৪ ৬ ৮ ১০ ২৬/৩৮ ২৬
চট্টগ্রাম আবাহনী ২৪ ৫ ১০ ৯ ২২/২৬ ২৫
মোহামেডান ২৪ ৬ ৭ ১১ ৩১/৪০ ২৫
রহমতগঞ্জ ২৪ ৪ ১০ ১০ ৩৪/৫৩ ২২
ব্রাদার্স ইউনিয়ন ২৪ ৫ ৬ ১৩ ২৮/৪৯ ২১
নোফেল স্পোর্টিং ২৪ ৫ ৫ ১৪ ২৩/৪২ ২০
বিজেএমসি ২৪ ২ ৫ ১৭ ১৪/৩৬ ১১
