চট্টগ্রামে মেয়র গোল্ডকাপ ফুটবল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আবদুল হাই স্মৃতি ক্রীড়া চক্রকে টাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে শিরোপা অর্জন করেছে মিরসরাই স্পোর্টিং ক্লাব।
চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ নগদ এক লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ নগদ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়। ফাইনাল খেলার ম্যান অফ দা ম্যাচ মিরসরাই স্পোর্টিং ক্লাবের মো. রুম্মন, সেরা গোলদাতা মো. ছোটন, সেরা গোলকিপার মো. নুর উদ্দিনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়।
