চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার ফটক ও বাজারে ককটেল বিস্ফারণের পৃথক ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এই ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণ ঘটনা দুটিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, গত মঙ্গলবার রাত ১২টার দিকে গোমস্তাপুর থানার ফটকে কে বা কারা ককটেল সদৃশ বস্তু ফেলে পালিয়ে যায়। পরে বিস্ফোরিত হয়ে শব্দ সৃষ্টি হয়। অন্যদিকে একই সময় গোমস্তাপুর বাজারে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এই ঘটনা দুটিতে কেউ হতাহত হননি।
ওসি আরও জানান, কে বা কারা, কোন উদ্যেশ্যে এই বিস্ফোরণ ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। আলামত সংগ্রহের কাজ চলছে। উপজেলায় পুলিশের নজরদারি জোরদার ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
