চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলে নবনির্মিত ‘বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ম্যুরাল’ উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার ফলক উন্মোচন করে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ম্যুরালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন। এসময় সিভাসু’র উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন বলেন, স্বাধীনতা সংগ্রামের বিভিন্ন পর্যায়ে বঙ্গবন্ধুকে সব সময় সাহস ও প্রেরণা যুগিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গমাতার ভূমিকার কারণে স্বাধীনতার আন্দোলন চোরাবালিতে হারিয়ে যায়নি। প্রভোস্ট প্রফেসর ড. জান্নাতারা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খান, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন প্রফেসর ডা. মো. রায়হান ফারুক, ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর মো. আবদুল হালিম, ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেন প্রমুখ।
