নিয়োগ

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:২৬

নিয়োগ বিজ্ঞপ্তি: ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়, পোস্ট: ভিতরবন্দ, উপজেলা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রামের জন্য সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক অনার্স কোর্সে বাংলা, সমাজকর্ম ও হিসাব বিজ্ঞান বিষয়ে ০১ (এক) জন করে সেমিনার সহকারী নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/সমমান হতে হবে। এছাড়াও ডিগ্রী (পাস) কোর্সের জন্য (২য় বার বিজ্ঞপ্তি) পদার্থ বিজ্ঞান, রসায়ন শাস্ত্র, উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান এবং পরিসংখ্যান বিষয়ে ০১ (এক) জন করে মহিলা প্রভাষক (তৃতীয় পদ) নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ০৩ (তিন) কপি ছবি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। -অধ্যক্ষ       সিকে-২০১৩

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভিতরবন্দ স্নাতক মহাবিদ্যালয়, পোস্ট: ভিতরবন্দ, উপজেলা: নাগেশ্বরী, জেলা: কুড়িগ্রাম-এর জন্য সর্বশেষ পরিপত্র অনুযায়ী বৃদ্ধিপ্রাপ্ত নতুন পদে (১) ল্যাব সহকারী (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) এবং (২) ল্যাব সহকারী (২য় পদ) একজন করে আবশ্যক। শিক্ষাগত যোগ্যতা ১ নং পদে কম্পিউটার/তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়সহ উভয়পদে বিজ্ঞান বিভাগে এসএসসি/সমমান পরীক্ষায় ২য় বিভাগ/জিপিএ থাকতে হবে। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) অগ্রণী ব্যাংক, ভিতরবন্দহাট শাখার অনুকূলে ০৩ (তিন) কপি ছবি এবং প্রয়োজনীয় কাগজপত্রসহ অধ্যক্ষ বরাবর আবেদন করতে বলা হলো। -অধ্যক্ষ     সিকে-২০১২

নিয়োগ বিজ্ঞপ্তি (২য় বার): সর্বশেষ বিধি মোতাবেক সিঙ্গুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়, ডাকঘর: সিঙ্গুয়া, উপজেলা: কাপাসিয়া, জেলা: গাজীপুরের জন্য শূন্যপদে প্রধান শিক্ষক আবশ্যক। আগ্রহী প্রার্থীগণ বিজ্ঞপ্তি প্রকাশের ২৫ দিনের মধ্যে শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রয়োজনীয় কাগজপত্র, ২ কপি ছবি (সত্যায়িত) এক হাজার টাকার ব্যাংক ড্রাফটসহ (অফেরতযোগ্য) সভাপতি বরাবর আবেদন করুন। -সভাপতি সিকে-২০১৬

নিয়োগ বিজ্ঞপ্তি: ঐতিহ্যবাহী আশরাফাবাদ উচ্চ বিদ্যালয়, কামরাঙ্গীরচর, ঢাকা-১২১১ এর জন্য সরকারি বিধি মোতাবেক জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ এর আলোকে সৃষ্টপদে/ বিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে শিক্ষক ও কর্মচারী নিয়োগ হবে। ১। সহকারী শিক্ষক (ইংরেজি, ধর্ম, ব্যবসায় শিক্ষা, কৃষি/বিজ্ঞান); ২। ৩য় শ্রেণীর কর্মচারী-২ জন (অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার ল্যাব অপারেটর); ৩। ৪র্থ শ্রেণীর কর্মচারী-৫ জন (পরিচ্ছন্নতা কর্মী, নৈশপ্রহরী, অফিস সহায়ক ও আয়া)। শিক্ষাগত যোগ্যতা-সরকারী বিধি মোতাবেক। প্রার্থীদের ২ কপি ছবি, সত্যায়িত সকল সনদের অনুলিপি সংযুক্ত আবেদনপত্র আগামী ২০-০৮-২০১৯ইং তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারীর বরাবর পৌঁছানোর জন্য অনুরোধ করা গেল। -প্রধান শিক্ষক ও সম্পাদক।                             সিকে-২০২১

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধি মোতাবেক হাজী শরিয়তউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়, মেরাজনগর, কদমতলী, ঢাকার জন্য নবসৃষ্ট পদে ১ জন সহকারী গ্রন্থাগারিক শিক্ষক নিয়োগ করা হবে। প্রার্থীদের ২ কপি ছবি, প্রয়োজনীয় কাগজ ও ২০০/- টাকা পে-অর্ডারসহ ২২/০৮/২০১৯ এর মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষা ২৪/০৮/২০১৯ সকাল ১০টায় অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। ইন্টারভিউ কার্ড পরীক্ষার দিন অফিস কক্ষ থেকে সংগ্রহ করতে হবে। -প্রধান শিক্ষক, ০১৭১৫৯৫৩৯০৮।           সিএম-১১৩৫