বরিশালে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২১:৫৫

বরিশাল অফিস

ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনের লক্ষ্যে বরিশাল জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি দপ্তরে একযোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর আলেকান্দার বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে এই কর্মসূচির উদ্বোধন করেনে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কাসেমসহ শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রধানসহ কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এই কার্যক্রমের আওতায় বরিশাল সরকারি মহিলা কলেজ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়েও শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।