আমিরাতে লটারিতে সাড়ে তিন কোটি টাকা জিতেছেন বাংলাদেশি প্রবাসী

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৫

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী লটারিতে ১০ লাখ দিরহাম জিতেছেন যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩.৫ কোটি টাকার সমান। পেশায় ব্যবসায়ী এ বাংলাদেশি আমিরাতের আল আইনে ২১ বছর ধরে বসবাস করছেন।

গালফ নিউজের শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, লটারি জেতা বাংলাদেশির নাম আলাউদ্দিন হাজী আবু সাঈদ। লটারি জেতা টিকিটটি আলাউদ্দিনসহ আরও ৯ বন্ধু মিলে কিনেছিলেন।

আলাউদ্দিন জানান, গত ছয় বছর ধরে নিয়মিত লটারির টিকিট কিনেন। তিনি বলেন, ‘আমি অবাক হয়েছি। অনেক বছর ধরে চেষ্টার পর, আমি কখনো ভাবিনি এমনটা হবে।’

তবে এখনও কোনো সিদ্ধান্ত নেননি জেতা অর্থটি কীভাবে ব্যবহার করবেন তিনি।

ইত্তেফাক/এসজেএস