ভেড়ামারায় সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স: বিএনপি প্রার্থী রাগিব

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯

কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে।

শনিবার (৬ফেব্রুয়ারি) ভেড়ামারা উপজেলার একাধিক স্থানে গনসংযোগ ও নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার রাগীব বলেন, সাধারণ মানুষের জানমাল ও সম্মান রক্ষায় আমরা কোনো আপোষ করবো না। আপনারা আমার সঙ্গে থাকলে এলাকায় মাদক, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, নারী নির্যাতন বন্ধ হবে ইনশাআল্লাহ। পথসভায় তিনি আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান।

বিএনপি প্রার্থী বলেন, বিএনপি আমাকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছে। ধানের শীষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর না, এটা গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিতে জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণের প্রতীক। বর্তমানে বাংলাদেশ এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মাদক তরুণ সমাজকে ধ্বংস করছে, সন্ত্রাস মানুষের নিরাপত্তা ছিনিয়ে নিচ্ছে, চাঁদাবাজি সাধারণ মানুষের জীবনে স্থায়ী আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে, বেকারত্ব বাড়ছে এবং সমাজে নারী নির্যাতন ক্রমাগত বেড়েই চলেছে। আমরা সবাই একটু সচেতন হলে এবং রাষ্ট্র পরিচালনায় সৎ নেতৃত্ব ও আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে এই অবস্থা বদানো সম্ভব।

বুলবুল আহমেদ বুলু’র  সভাপতিত্বে ও শিহাবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ভেড়ামারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আসলাম উদ্দিন, সাবেক চেয়ারম্যান জানবার হোসেন, সুপ্রীম কোর্টের আইনজীবি এ্যাডঃ বুলবুল আবু সাঈদ শামীম, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক ইন্দোনেশিয়া সিটু, বাহাদুরপুর ইউপি বিএনপির সভাপতি বকুল হোসেন, সম্পাদক আসলাম উদ্দিন, বিএনপি নেতা কামরুজ্জামান জামাল প্রমুখ।

ইত্তেফাক/কেএইচ