সাঘাটায় ছবিসহ নতুন ভোটার নিবন্ধন ২০১৯ এর কার্যক্রম গতকাল শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে। উপজেলার সাঘাটা ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাচন অফিসার নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সাঘাটা ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট, দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও সাঘাটা প্রেসক্লাব সভাপতি জয়নুল আবেদীন, সহ-সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।
