শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে

আপডেট : ০৩ আগস্ট ২০১৯, ২২:০০

সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ ও উন্নত জাতি গঠন করতে শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ বাঙালি জাতির সবচেয়ে বড়ো সম্পদ। বঙ্গবন্ধু ও তাঁর আদর্শ চিরদিন বেঁচে থাকবে বাঙালির হূদয়ে অন্তরে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকালে ঢাকার সেগুনবাগিচায় সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজু, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার যুগ্ম সম্পাদক আনন্দ কুমার সেন, সংগঠনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান সউদ, জুম বাংলাদেশ স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক এস টি শাহিন প্রধান। —প্রেস বিজ্ঞপ্তি