গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লপুর উপজেলায় প্রাক্তন স্ত্রী রাশেদা খাতুনকে (৩৫) প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার অভিযোগে আবদুর রহিম মিয়া ওরফে কাজল চন্দ্র সাহা (৪৫) নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। গুরুতর আহত রাশেদা খাতুন বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সাদুল্লাপুর উপজেলা সদর কাঁচাবাজার সংলগ্ন কাসারিপট্টিতে এই ঘটনা ঘটে। পালানোর সময় শনিবার দুপুরের রংপুরের পীরগঞ্জ থেকে আবদুর রহিম মিয়া ওরফে কাজল চন্দ্র সাহাকে পুলিশ আটক করে। আহত রাশেদা খাতুন উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মৃত আশরাফ আলীর মেয়ে ও রহিম ওরফে কাজলের প্রাক্তন স্ত্রী।
