বংশী নদী পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার ও নরওয়ের রাষ্ট্রদূত

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০০:১১

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস ও নরওয়ের রাষ্ট্রদূত সিডসেল ব্লেকেন গতকাল শনিবার দুপুরে সাভারের কর্ণপাড়া এলাকায় বংশী নদী পরিদর্শন করেছেন। রীভা গাঙ্গুলি ও ব্লেকেন বংশী নদীতে বি ফোর পানশীতে চড়ে বংশী নদীর মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করেন। পরে ভারতের হাইকমিশনার বলেন, বাংলাদেশ সব সময় ভারতের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের নদীগুলো সুন্দর। এছাড়া বাংলাদেশে অনেক পর্যটন এলাকাও রয়েছে। এসময় নরওয়ের রাষ্ট্রদূত ব্লেকেন বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নরওয়ে সরকার সব সময় পাশে থাকবে। এ সময় ভারতীয় হাইকমিশন ও নরওয়ে দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।