হংকংয়ে গত প্রায় দুই মাস ধরে প্রত্যর্পণ বিল বাতিলের দাবিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গতকালও মং কক জেলায় বিক্ষোভ চলছিল। দোকানপাট বন্ধ ছিল। যানবাহনও ঠিকমতো চলতে পারেনি। বেইজিং এবং চীনা সেনাবাহিনী বিক্ষোভ নিয়ে হুঁশিয়ারি দিলেও থামছে না। হংকং নেতা ক্যারি ল্যাম প্রত্যর্পণ বিল স্থগিত করলেও বিক্ষোভ থামছে না। তারা পুরো বিলটি বাতিলের দাবি জানিয়েছেন। এদিকে হংকংয়ের কাছে ভবিষ্যতে সামরিক সরঞ্জামাদি ও ভিড় নিয়ন্ত্রণকারী উপকরণ বিক্রি বন্ধ করতে প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছে মার্কিন আইনপ্রণেতাদের একটি দল। শুক্রবার লেখা এক চিঠিতে এ আহ্বান জানান কংগ্রেসের মানবাধিকার কমিশনের দুই চেয়ারম্যান। মূলত হংকংয়ের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ উঠেছে। আর এ প্রেক্ষাপটেই দেশটির পুলিশের কাছে এ ধরনের অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়। -বিবিসি ও রয়টার্স
