বাড্ডায় ছুরিকাঘাতে যুবক খুন, ঘাতক গ্রেফতার

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ০০:১৫

রাজধানীর বাড্ডার আনন্দনগর ঝিলপাড়ে গতকাল শনিবার সন্ধ্যায় নাসির (৩০) নামে এক যুবক খুন হয়েছে। আরিফ নামে এক মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে নাসির খুন হয় বলে জানিয়েছেন বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম।

তিনি বলেন, এরা দুজনই মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসাকে কেন্দ্র করে ব্যক্তিগত ঝামেলার কারণে একজন আরেকজনকে খুন করেছে। ঘটনাস্থলের পাশেই আমাদের এক এসআইয়ের বাসা। তিনি হামলাকারী আরিফকে গ্রেফতার করেছেন। আরিফ এখন থানাহাজতে আছেন। তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে। তিনি আরো জানান, ময়নাতদন্তের জন্য নাসিরের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।