‘শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি রোধে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের কারণে যৌন হয়রানির মতো অপরাধ প্রবণতা ক্রমেই বেড়ে চলছে। শিক্ষা প্রতিষ্ঠানেও শিক্ষার্থীরা নিরাপদ নয়। যা উদ্বেগের কারণ।
গতকাল শনিবার ঢাকা কলেজ শিক্ষক লাউঞ্জে এ গোলটেবিলে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক নেহাল আহমেদ, স্বাগত বক্তব্য রাখেন এডুকেশন ওয়াচ সম্পাদক মো. খলিলুর রহমান।
বক্তারা বলেন, যৌন হয়রানি প্রতিরোধে সবারই নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। যেখানে অপরাধ সেখানেই প্রতিবাদ-প্রতিরোধে এগিয়ে আসা উচিত। এক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, পরিচালনা কমিটি, প্রশাসন-এর পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক হতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি
