রাজশাহীতে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২

রাজশাহীতে অভিযান চালিয়ে ১২টি পেট্রোল বোমা ও ১৫টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে র‌্যাব-৫ এর সিপিএসসি কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে এসব উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পেট্রোল বোমা ও ককটেলগুলো চন্দ্রীমা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব আরও জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ কে বাধাগ্রস্ত করা বা আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এসব পেট্রোল বোমা ও ককটেল মজুত করে রাখা হয়ে থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৫ এর তৎপরতা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/এসজেএস