ক্যাপশন নিউজ

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:১৮

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ও অবৈধ ইছারমাথা নামের ৪০টি যানের চাকা কেটে দিয়ে ইঞ্জিন বিকল করে দিয়েছে উপজেলা প্রশাসন। গতকাল বুধবার দুপুরে বেলদি, দুয়ারা, দেবই, কাজিরবাগ, শিমুলিয়া, আগলা ও সোম এলাকায় অভিযান পরিচালনা করে যানগুলোর চাকা কেটে দিয়ে ইঞ্জিন বিকল করে দেয়া হয়। এসময় চারজনকে আটকের পর পাঁচদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। এসময় রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক সাব্বিত আহাম্মেদসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন   —ইত্তেফাক