ভোলা-১ আসনের ৯৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি-সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম।
সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসনে ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (গরুর গাড়ি প্রতীক) ৮৩ হাজার ২২২ ভোট পেয়েছেন। জামায়াতে ইসলামী প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম (দাঁড়িপাল্লা প্রতীক) ৬১ হাজার ৮৫৮ ভোট এবং ইসলামী আন্দোলন প্রার্থী মো. ওবায়দুর রহমান (হাতপাখা প্রতীক) ১৭ হাজার ৯৮০ ভোট পেয়েছেন।
ভোলা সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ভোলা-১ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৫৬৭ জন। এ আসনে মোট ১১৪টি ভোটকেন্দ্র এবং ৮৩৪টি ভোটকক্ষ রয়েছে। মোট প্রার্থী সংখ্যা আটজন।

