বিএনপির এহছানুল হক মিলনকে জামায়াত প্রার্থীর অগ্রিম অভিনন্দন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪৮

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন বড় ব্যবধানে এগিয়ে থাকায় তাকে অভিনন্দন জানিয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোটের জামায়াত সমর্থিত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী। আংশিক ফলাফল পাওয়ার পর তিনি পরাজয় স্বীকার করে বিজয়ী প্রার্থী মিলনকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে আবু নছর আশরাফী অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, ‘ড. এহছানুল হক মিলন ভাইকে অগ্রিম অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।’

সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, কচুয়া (চাঁদপুর-১) আসনের ১১০টি কেন্দ্রের বেসরকারি ফলাফল প্রকাশ হয়েছে। এতে ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. আ ন ম এহসানুল হক মিলন পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। অন্যদিকে জামায়াত সমর্থিত প্রার্থী আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

ইত্তেফাক/এমএস