তৃতীয়বারের মত নির্বাচিত হলে কালীগঞ্জকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি। তিনি বুধবার সকালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পার্লামেন্ট অফ নিউ জেনারেশন আয়োজিত ‘কেমন হবে আগামীর কালীগঞ্জ? তারুণ্যের জিজ্ঞাসা’ শীর্ষক এক অনুষ্ঠানে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ অডিটোরিয়ামে এ অঙ্গীকার করেন। তিনি বলেন, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয়েছে, যে স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশকে আমাদের এই তরুণ প্রজন্ম অনেক বড় জায়গায় নিয়ে যাবে।
পার্লামেন্ট অফ নিউ জেনারেশনের সভাপতি মো. তানভীর মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমআই লিকনের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন মাশরুর রহমান, সাদ্দাম হোসেন, সাদিকুর রহমান ভূইয়া প্রমুখ।
