ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বেড়ছে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। সহস্রাধিক যাত্রী বাড়তি ভাড়ায়ও গাড়ি পাচ্ছেন না। যাত্রীদের অভিযোগ সংশ্লিষ্টদের অবহেলার কারণে এমন ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে পাটুরিয়া ঘাটে এমন চিএ দেখা যায়।
গাজীপুরগামী যাত্রী তাহমিনা জানান, দুপুরের দিকে ঘাটে এসেও গাড়ি পাচ্ছেন না। যাওয়ার জন্য ২০০ টাকার ভাড়া ৪০০–৫০০ টাকা চাচ্ছে, বললেন তিনি।
গাবতলিগামী গুলজার নামের এক যাত্রী বলেন, বিকেলে ঘাটে এসে ২০০ টাকার ভাড়া ৬০০ টাকা চাওয়া হচ্ছে, তবুও গাড়ি নেই। ভোট দিতে এসে বিপদে পড়েছি, প্রশাসনও কোনো ব্যবস্থা নিচ্ছে না।
এ বিষয়ে বরংগাইল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, থানায় পর্যাপ্ত ফোর্স নেই তবুও তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন জানান, তাদের টিম ঘটনাস্থলে যাচ্ছে এবং যারা বাড়তি ভাড়া নিচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার বলেন, হাইওয়ে পুলিশের ওসিকে বলা হয়েছে। ভাড়া বেশি হলে মামলা করা হবে। এছাড়া যাত্রীদের হাইওয়ে পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

