গাজায় ৫০০ কোটি ডলার সহায়তা দেবে ট্রাম্পের ‘বোর্ড অব পিস’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬

যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য নবগঠিত বোর্ড অব পিস–এর সদস্য দেশগুলো ৫ কোটি ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের। 

রোববার (১৫ ফেব্রুয়ারি) ট্রাম্প বলেছেন, ওয়াশিংটনে বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আগামী বৃহস্পতিবার এই প্রতিশ্রুতির ঘোষণা দেওয়া হবে। 

নিজ মালিকাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে বোর্ড অব পিস।

এ ছাড়া তিনি জানান, এই সংস্থায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন সম্মানের। বোর্ড অব পিস-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন ট্রাম্প। তবে গাজা পুনর্গঠনের জন্য তবে কোন কোন সদস্য দেশ অর্থ দিচ্ছে—সেই বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

রয়টার্স বলছে, বৃহস্পতিবার ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’ সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে। সেখানে ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দানের ঘোষণা দেবেন।

ইত্তেফাক/এসআর