সমঝোতা (এমওইউ) অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিজিএমইএর সঙ্গে আলোচনা করার কথা থাকলেও তা মানছে না অ্যাকর্ড। বরং তারা এসব সিদ্ধান্ত একতরফাভাবে নিচ্ছে। কারখানার সঙ্গে ব্যবসা বন্ধ করার আগে কোনো পরামর্শ করছে না। এভাবে চলতে থাকলে আমরা লক্ষ্য থেকে অনেক দূরে চলে যাবো। আমরা বুঝতে চাই, তারা কী কারণে এসব করছে। একের পর এক সংস্কারের ক্ষেত্রে নতুন নতুন শর্ত আসতে থাকলে আগামী এক বছর নয়, আজীবনেও এই সংস্কার কাজ শেষ হবে না।
— ড. রুবানা হক
বিজিএমইএ সভাপতি
(সূত্র:দৈনিক ইত্তেফাক, ৪ আগস্ট ২০১৯)
