বিশ্বকাপের প্রথম জয়ে আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান 

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৬

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচে হারের তেঁতো স্বাদ পায় আফগানিস্তান। এতে তাদের সুপার এইটে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে যায়। তৃতীয় ম্যাচে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৫ উইকেটে হারিয়েছে তারা। এতে সুপার এইটে খেলার আশা বাঁচিয়ে রাখলো রশিদ খানের দল। 

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে আরব আমিরাত করে ৯ উইকেটে ১৬০ রান। শোয়াইব খান ৬৮ এবং আলিশান শরাফু ৪০ রান করেন। এ দুজনের জুটিতে আসে ৮৪ রান।

Azmatullah Omarzai struck in the first over, Afghanistan vs UAE, Men's T20 World Cup, New Delhi, February 16, 2026

আফগানিস্তানের হয়ে ৪ ওভারে ১৫ রানে ৪ উইকেট নেন আজমতউল্লাহ ওমরজাই। অধিনায়ক রশিদ নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। ১৬তম ওভারে মুহাম্মাদ আফরানের হিট উইকেটে পাওয়া এই উইকেট তার ৭০০তম। বিশ্বের প্রথম বোলার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। 

১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগানিস্তান দ্বিতীয় বলেই হারায় রহমানউল্লাহ গুরবাজের উইকেট। তবে আরেক ওপেনার ইবরাহিম জাদরান ও ওমরজাইয়ের দৃঢ়তায় সহজেই জয় তুলে নেয় দলটির। জাদরান ৪১ বলে ৫৩ রান করে আউট হলেও ওমরজাই অপরাজিত থাকেন ২১ বলে ৪০ রানে।

Ibrahim Zadran anchored the chase with a half-century, Afghanistan vs UAE, Men's T20 World Cup, New Delhi, February 16, 2026

আরব আমিরাতকে হারানোর সুবাদে তিন ম্যাচ শেষে আফগানিস্তানের পয়েন্ট ২। সমান ম্যাচে দুই পয়েন্ট আরব আমিরাতেরও। এ ছাড়া নিউজিল্যান্ড ৩ ম্যাচ ৪ এবং দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে। আফগানদের এই জয়ে সুপার এইট নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের।

ইত্তেফাক/জেডএইচ