ফটো ক্যাপশন

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২০:৩৪

ওয়ান ব্যাংক লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি রাজধানীর রমনায় পুলিশ কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাঈদ এইচ. চৌধুরী। সভায় ১০ শতাংশ বোনাস শেয়ার ঘোষণা করা হয়। এসময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান অশোক দাশ গুপ্ত, নির্বাহী কমিটির চেয়ারম্যান জহুর উল্লাহ্সহ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন

০০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের খুলনা জোনের ব্যবসায় উন্নয়ন সম্মেলন শুক্রবার খুলনার দৌলতপুর শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া ও মো. আব্দুল জব্বার। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনপ্রধান মো. মাকসুদুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সম্মেলনে খুলনা জোনের ২১টি শাখার প্রধানসহ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন

০০০০০

‘ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম-বিআরসি’ গ্লোবাল স্ট্যান্ডার্ড সনদ অর্জন করেছে প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেড। আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স মেনে পণ্য উত্পাদন করায় ময়মনসিংহ এগ্রো লিমিটেডকে এ সনদ প্রদান করে যুক্তরাজ্যভিত্তিক মান নিয়ন্ত্রক সংস্থা বিআরসি সার্টিফিকেশন বডি।  সম্প্রতি প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার হাতে সনদ তুলে দেন এসজিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ

০০০০০

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল হক প্রধান অতিথি হিসেবে সম্প্রতি কুমিল্লার ইলিয়টগঞ্জে ব্যাংকের একটি এটিএম বুথ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও ব্রাঞ্চেস কন্ট্রোল অ্যান্ড জেনারেল ব্যাংকিং ডিভিশনের প্রধান এম এ মোত্তালেব, ইলিয়টগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন ভূঁইয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং ইলিয়টগঞ্জ শাখার গ্রাহক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

০০০০০০

ব্যবসায়ীদের প্রাচীনতম সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) রাজধানীর গুলশান শুটিং ক্লাবের পাশেই পুলিশ প্লাজা কনকর্ডে নতুন কার্যক্রম শুরু করেছে। শনিবার পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এ অফিসটির উদ্বোধন করেন। এ সংগঠনের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর ছাড়াও সংগঠনটির বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এমসিসিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এ অফিসে কার্যক্রম চালু হলেও মতিঝিলের অফিসটি বন্ধ হচ্ছে না। সচিবালয়, কেন্দ্রীয় ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে যোগাযোগ রক্ষার সুবিধার্থে সেখানে কিছু দাপ্তরিক কার্যক্রম চলবে