মন্ত্রিসভায় ডাক পেলেন এহসানুল হক মিলন

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮

বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আ ন ম এহছানুল হক মিলন নিজেই গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। আজ বিকালেই মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ধানের শীষ প্রতীকে ড. আ ন ম এহছানুল হক মিলন বিজয়ী হয়েছেন। এর আগে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।  

ইত্তেফাক/জেডএইচ