যুবরাজের রেকর্ড গড়া সেঞ্চুরি বৃথা করে সুপার এইটে নিউজিল্যান্ড

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১২

কানাডার যুবরাজ সিং সামরার রেকর্ড গড়া সেঞ্চুরি বৃথা করে বড় জয় পেয়েছে নিউজিল্যান্ড। ২৯ বল হাতে রেখে ৮ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে কিউইরা। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে আগে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে কানাডা। ওপেনিং জুটিতে শতক ছাড়ায় কানাডা। যুবরাজের সঙ্গে দিলপ্রীত বাজওয়া ১১৬ রানের জুটি গড়েন। ১৪তম ওভারের শেষ বলে এই জুটি ভাঙে। ৩৬ রান করে থামেন দিলপ্রীত। 

অন্যদিকে ৫৮ বলে সেঞ্চুরি পূর্ণ করেন যুবরাজ। বিশ্বকাপের সর্বকনিষ্ঠ আউট হওয়ার আগে ৬৫ বলে ১১ চার ও ৬ ছকায় ১১০ রানে আউট হন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে এটাই যুবরাজের প্রথম সেঞ্চুরি। শুধু তা–ই নয়, ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপেও সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান ১৯ বছর ১৪১ দিন বয়সী এই ওপেনার।

১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। ৩০ রানের মধ্যে জোড়া উইকেট হারায় তারা। টিম সেইফার্ট ৬ ও ফিন অ্যালেন ২১ রান করে সাজঘরে ফিরে যান। 

Rachin Ravindra anchored New Zealand's chase, Canada vs New Zealand, T20 World Cup, Chennai, February 17, 2026

এরপর রাচিন রবীন্দ্র ও গ্লেন ফিলিপস চড়াও হন কানাডার বোলারদের ওপর। আর কোনো উইকেট না হারিয়ে দলকে জিতিয়ে মাঠে ছাড়েন এই দুই ব্যাটার। রাচিন ৩৯ বলে ৪টি চার ও ৩টি ছয়ে ৫৯ ও ফিলিপস ৩৬ বলে ৭৬ রানে অপরাজিত ছিলেন। ৪ চার ও ৬ ছয়ে সাজানো ছিল তার ইনিংস।

ইত্তেফাক/জেডএইচ