সেহরি ও ইফতারের সময়সূচি

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১০

সেহরি ও ইফতারের সময়সূচি ২০২৬ চূড়ান্ত করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে ১৪৪৭ হিজরি সালের রমজান শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি। এর আগের বছরগুলোতে সেহরির শেষ সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হতো এবং ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পরে রাখা হতো। তবে এবার সেহরির সময় শেষেই ফজরের ওয়াক্তের সূচনা ধরা হয়েছে। বাদ দেওয়া হয়েছে সতর্কতামূলক সময়সূচি।

হাদিসে সতর্কতামূলক সময়ের কোনো বর্ণনা না থাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব ও দেশের শীর্ষস্থানীয় মুফতিদের মাধ্যমে এই সময় নির্ধারণ করা হয়েছে। 

চলতি বছরের সেহরি ও ইফতারের সময়সূচি

ঢাকা সিলেট রাজশাহী রংপুর ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম খুলনা

ইত্তেফাক/এটিএন