পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রকেট লঞ্চারের উদ্বোধন করেছে উত্তর কোরিয়ায়। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এই উদ্বোধন করেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে এই খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়েছে, ওই অনুষ্ঠানে কিম বলেছেন, নির্দিষ্ট আক্রমণের জন্য নতুন এই ৬০০-এমএম রকেট কার্যকরী হবে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ মাধ্যম কেসিএনএ একথা জানিয়েছে।
যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নাম না করে কিম বলেন, শত্রুদের সামাল দিতে এই লঞ্চার কাজে লাগবে।
১৯৫৩-তে যুদ্ধবিরতি হলেও উত্তর এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে সম্পর্ক ভালো না। দক্ষিণ কোরিয়ার রাজধানী উত্তর কোরিয়ার সীমান্ত থেকে মাত্র ৫০ কিলোমিটার দূরে।
প্রসঙ্গত, বহুদিন ধরেই পারমাণবিক অস্ত্র মজুত করছে উত্তর কোরিয়া।

