কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হোসেনপুরে মাছ ধরতে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে এনামুল হক আসিফ(২৪) নামে এক শিক্ষার্থী মারা যান। তিনি হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া-নিহারগাতি গ্রামের মাজহারুল ইসলামের ছেলে এবং ঢাকার একটি পলিটেকনিক ইনস্টিটিউটে লেখাপড়া করতেন। শনিবার বিকেলে তিনি এই দুর্ঘটনার শিকার হন। তাকে গুরুতর অবস্থায় হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
