শিবগঞ্জে ফেনসিডিলসহ আটক এক

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২১

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

শিবগঞ্জের শাহাবাজপুরে ৮০০ বোতল ফেনসিডিলসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য অধিদপ্তর।

আটককৃত শাহাজাহান আলী উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের মৃত কয়েস উদ্দিনের ছেলে ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য কার্যালয়ের সহকারী পরিচালক আনিসুল রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় পরিদর্শন রায়হান আহমেদ খানের নেতৃত্বে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামে অভিযান চালিয়ে ৮০০ বোতল ফেনসিডিলসহ শাহাজাহান আলীকে আটক করা হয়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে এবং শাহাজাহানকে পুলিশের সহায়তায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।