নেত্রকোনায় তিন মাসে ১৭ খুন, ১১০ মাদকের মামলা

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২২

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা জেলায় গত তিন মাসে ১৭টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে মে মাসে পাঁচটি, জুন মাসে ছয়টি এবং জুলাই মাসে ছয়টি খুনের ঘটনা ঘটেছে।

রবিবার নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়। এছাড়া, গত জুলাই মাসে ১১০টি মাদকের মামলা, ৯টি ধর্ষণের মামলা, ২৬টি নারী নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে।

এদিকে গত একমাসে আইন শৃঙ্খলা বিষয়ে ২৪৫টি মামলা রুজু হয়েছে বলে সভায় অবহিত করা হয়। সভায় আসন্ন ঈদে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দাবি জানানো হয়।