শাহজাদপুরে বন্যাদুর্গতদের মধ্যে ১৪ দলের ত্রাণ বিতরণ

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২২

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা

শাহজাদপুরে রবিবার ১৪ দলের উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার বন্যাদুর্গত অসহায় দুস্থ ৬০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

শাহজাদপুরের যমুনা তীরবর্তী গালা ইউনিয়নের মারজান গ্রামের বন্যাদুর্গত অসহায় দুস্থ ৩০০ পরিবারের মাঝে ও পৌরসদরের শান্তিপুর গ্রামের বন্যাদুর্গত অসহায় দুস্থ ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক শিল্পমন্ত্রী ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দীলিপ বড়ুয়া, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর আহ্বায়ক রেজাউর রশিদ খান, জাতীয় পার্টির (জেপি) প্রেসিডিয়াম সদস্য এজাজ আহম্মেদ মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাদ রহমান, ইউএনও নাজমুল হুসেইন খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশিকুল হক দিনার, গালা ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন প্রমুখ।