মোরেলগঞ্জে ইজিবাইকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২২

মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা

মোরেলগঞ্জে বারইখালী-তেঁতুলবাড়িয়া সড়কে রবিবার ইজিবাইকের ধাক্কায় সৃষ্টি আকতার (১১) নামে পঞ্চমশ্রেণির এক স্কুলছাত্রী নিহত হয়।

নিহত সৃষ্টি উপজেলা ১১৩ নম্বর পূর্ব সুতালড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গোয়ালবাড়িয়া গ্রামের রসুল হাওলাদারের মেয়ে।

জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে সহপাঠীদের নিয়ে সৃষ্টি আকতার বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে আর এম ক্লিনিক থেকে মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুফতি কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।