ব্রডের ৪৫০

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:২৫

বিশ্বের সপ্তম ও ল্যান্ডের দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪৫০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের ডানহাতি পেসার স্টুয়ার্ট ব্রড। গতকাল অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নারকে আউট করে ক্যারিয়ারে ৪৫০তম উইকেট নেন ব্রড। ১২৮তম ম্যাচের ২৩৫তম ইনিংসে এই মাইলফলক স্পর্শ করলেন ব্রড। ইংলিশদের হয়ে টেস্ট ফর্মেটে ৪৫০ উইকেট শিকার করা প্রথম বোলার জেমস অ্যান্ডারসন। অ্যাশেজ শুরুর আগে টেস্ট ফরম্যাটে ব্রডের পরিসংখ্যান ছিল- ১২৭ ম্যাচের ২৩৩তম ইনিংসে ৪৪৪ উইকেট। তাই ৪৫০ মাইলফলক থেকে ছয় উইকেট দূরে দাঁড়িয়ে ছিলেন ব্রড। বার্মিংহামে চলমান টেস্টের প্রথম ইনিংসে ৮৬ রানে পাঁচ উইকেট নিয়ে সাদা পোশাকে নিজের শিকারসংখ্যা ৪৪৯এ নিয়ে যান তিনি। আর তৃতীয় দিন অস্ট্রেলিয়ার ওপেনার ওয়ার্নারকে ব্যক্তিগত আট রানে আউট করে ক্যারিয়ারে ৪৫০তম উইকেট নেন ব্রড।