গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামিবিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে পাকিস্তান। তবে তৃতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে লজ্জানজক হার যেন কিছুইতে মেনে নিতে পারছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। বাবর, আফ্রিদি, শাদাবদের দাঁড় করিয়েছেন কাঠগড়ায়। বুধবার ১০২ রানে নামিবিয়াকে হারানোর পর সংবাদ সম্মেলনে আসেন শাদাব খান। বিশ্বকাপ নিয়ে নিজেদের পরিকল্পনা জানানোর পাশাপাশি সাবেক ক্রিকেটারদের তীব্র সমালোচনা করেছেন তিনি।
ভারতের কাছে হারের পর শহিদ আফ্রিদি, ওয়াসিম আকরামদের মতো কিংবদন্তি ক্রিকেটাররা এক হাত নিয়েছেন বাবর আজম, সালমান, আফ্রিদি ও শাদাবদের। তবে শাদাব জানান, বর্তমান খেলোয়াড়রা যা করেছেন তাদের সাবেক ক্রিকেটাররা করতে পারেনি। উদাহরণ হিসেবে ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা তুলে ধরেন তিনি। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে যা ছিল পাকিস্তানের প্রথম জয়। শাদাব বলেন, 'সাবেক ক্রিকেটারদের নিজস্ব মতামত আছে। তারা কিংবদন্তি ছিলেন। কিন্তু তারাও আমাদের মতো কিছু অর্জন করতে পারেননি। আমরা ভারতকে বিশ্বকাপে হারিয়েছি।'

গ্রুপপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে ৬১ রানে হারের পর পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফও বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি ও শাদাবের সমালোচনা করেছেন। বলেছিলেন, 'শাহীন, বাবর এবং শাদাবের সময় শেষ। পাকিস্তানের টি-টোয়েন্টি দলে দুর্বল দলের বিপক্ষে খালি জয় নয়, নতুন পারফর্মারদের প্রয়োজন।' শহীদ আফ্রিদি বলেছিলেন, 'যদি আমি সিদ্ধান্ত নিতে চাই, আমি বাবরকে বেঞ্চ করব, আমি শাহিনকে বেঞ্চ করব, এবং আমি শাদাবকেও বেঞ্চ করব। আমি নতুন ছেলেদের খেলাবো এবং তরুণদের সুযোগ দেব। নামিবিয়ার বিপক্ষে আমাদের ম্যাচে, আমি তাদের সমর্থন করব, তাদের আত্মবিশ্বাস দেব এবং তাদের খেলতে দেব।'
শাবাদ খানের মতে, বর্তমানে পাকিস্তান দল সঠিক পথেই রয়েছে। যদিও সেমিফাইনালে খেলতে হলে সুপার এইটে বড় পরীক্ষা দিতে হবে ২০০৯ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। যেখানে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা। শাবাদ বলেন, 'আমরা সঠিক পথে আছি। আমরা যে ভালো কাজগুলো করে আসছি তা আমাদের অব্যাহত রাখতে হবে। আমাদের ব্যাটিং ও একইভাবে চালিয়ে যেতে হবে। সাহেবজাদা ফারহান ভালো ফর্মে আছেন। সুপার এইট নিয়ে তিনি বলেন, 'সুপার এইট কঠিন হবে। এগুলো হবে বড় রোমাঞ্চপূর্ণ ম্যাচ। রমজান শুরু হয়ে গেছে, এবং এটি আমাদের দ্বাদশ খেলোয়াড়ের মতো হবে।'
