চট্টগ্রামে ফুটসাল
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
কিষোয়ান ফুটবল ক্লাব চট্টগ্রামে আল্লামা মো. ইকবাল ও সরোয়ার হোসেন স্মৃতি ফুটসাল ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টাইব্রেকারে কিষোয়ান এফসি ২-১ গোলে বাকলিয়া ফুটবল একাডেমিকে পরাজিত করে। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল ছিল গোলশূন্য। ফলে টাইব্রেকারে যেতে হয় দুই দলকে। এতে কিষোয়ানের সজিব ও প্রকাশ এবং বাকলিয়ার হয়ে গোল করেন খোরশেদ, সতীর্থ অন্য দুই জনের শট ঠেকিয়ে দিয়ে সেরা গোলরক্ষক হিসেবে জয়ী দলের ফারুক, ফাইনালের সেরা খেলোয়াড় হিসেবে জয়ী দলের সজিব এবং পটিয়া বয়েজ ক্লাব সুশৃঙ্খল দল হিসেবে বিশেষভাবে পুরস্কৃত হয়। টুর্নামেন্টে নগর ও জেলা মিলিয়ে ২৭টি দল অংশগ্রহণ করে।
