গেন্ডারিয়া-দয়াগঞ্জের রাস্তা

আপডেট : ০৪ আগস্ট ২০১৯, ২১:৩১

দীর্ঘদিন থেকে পুরনো ঢাকার গেন্ডারিয়া, ফরিদাবাদ, দয়াগঞ্জ, মিলব্যারাক, কাঠের পুল, আইজি গেইট, করিমউল্লাহবাগের রাস্তার অবস্থা অত্যন্ত শোচনীয়। এসব রাস্তা যানবাহন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বহুবার এ বিষয়ে চিঠি লেখার পরও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদাসীনতা দুঃখজনক। পাঁচ-ছয় বছর আগে দয়াগঞ্জ, কাঠের পুল, মুরগিটোলার রাস্তা কোনোরকম সংস্কার করা হলে বর্তমানে এগুলো বিধ্বস্ত। বিশেষ করে কে বি রোড, হরিচরণ রায় রোড, ডিস্টিলারি রোড, দীননাথ সেন রোড ও রজনী চৌধুরী রোডের অবস্থা  চরম  খারাপ। ফলে এলাকার মানুষের দুর্ভোগের শেষ নেই। আশা করি, জরুরিভিত্তিতে গেন্ডারিয়া, দয়াগঞ্জ, মিলব্যারক, ফরিদাবাদ, আইজি গেইট ও দয়াগঞ্জের রাস্তাগুলো সংস্কারের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ব্যবস্থা নেবে।

মাহবুবউদ্দিন চৌধুরী

ফরিদাবাদ-গেন্ডারিয়া, ঢাকা ১২০৪