ঢাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৪

রাজধানী ঢাকায় দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা সামান্য কমতে পারে। একইসঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়, আজ সকালে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল। তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

এতে বলা হয়,  ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে থাকবে। একইসঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ৫৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ২৫ মিনিটে।

ইত্তেফাক/এনটিএম