রুশ তদন্তে সহায়তা করছেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:৪২

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাবেক নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন রুশ তদন্তে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান রবার্ট মুলার। তিনি ফ্লিনকে কারাদণ্ড না দেওয়ারও আহবান জানিয়েছেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের তদন্তে গঠিত কমিটির প্রধান রবার্ট মুলার। তিনি জানিয়েছেন, ফ্লিন তাদের সঙ্গে ১৯ বার বৈঠক করেছেন এবং নির্বাচনে রাশিয়ার যোগসাজসের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার এই সহযোগিতায় আরো অনেকে উত্সাহিত হবেন। ফলে তাকে কারাদন্ড দেওয়া ঠিক হবে না বলে মুলার আদালতকে বলেছেন। মুলারের এই আবেদনে বিপাকে পড়তে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। -সিএনএন