কিছু কোম্পানিকে বিশেষ সুবিধা দিয়েছিল ফেসবুক

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:৪২

২০১৫ সালে ব্যবহারকারীদের তথ্য পেতে কিছু কোম্পানিকে বিশেষ সুবিধা দিয়েছিল ফেসবুক ইনকরপোরেশন। নেটফ্লিক্স ও এয়ারবিএনবিসহ কয়েকটি কোম্পানিকে এই সুবিধা দেওয়া হয়। ব্রিটিশ এমপি ডেমিয়ান কলিনস এসব তথ্য গতকাল বুধবার প্রকাশ করেন। তিনি ২০১২ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ফেসবুকের কর্মকর্তা-কর্মচারী এবং প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবাগের কর্মকান্ডের বিষয়ে ২২৩ পৃষ্ঠার প্রতিবেদন তৈরি করেছেন। প্রতিবেদনে কিভাবে ব্যবহারকারীদের তথ্য বিক্রি করে অর্থ উপার্জন করা হচ্ছে সেই বিষয়টিও তুলে ধরা হয়েছে। -রয়টার্স