ছাত্রীদের উত্ত্যক্ত করায় গণধোলাইয়ের পর বখাটের কারাদণ্ড

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০০:০৬

উপজেলার বিভিন্ন স্কুলের সামনে দাঁড়িয়ে ছাত্রীদের অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শনের মাধ্যমে উত্ত্যক্ত করার অভিযোগে মাহবুব (২৯) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকালে এ কারাদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন (সহকারী কমিশনার, ভূমি)।

এর আগে সকালে উপজেলা সদর  এলাকায় অবস্থিত  ইউনাইটেড স্কুল এন্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় শিক্ষার্থীরা ধাওয়া করে তাকে ধরে গণধোলাই দেয়। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। মাহবুব উপজেলার চৈতনকান্দা এলাকার কফিলউদ্দিনের ছেলে।