খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আলোচনা করেনি সরকার --------মাহবুবউদ্দিন খোকন

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০০:০৬

বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সরকার তার পরিবার বা আইনজীবীদের সঙ্গে এখন পর্যন্ত কোনো আলোচনা করেনি। উনার প্যারোলের বিষয়ে সরকার বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছে। কিন্তু ওই বক্তব্য দেওয়া ছাড়া সরকার আমাদের সঙ্গে কোনো যোগাযোগ করেনি।’ গতকাল রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার খোকন এসব কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়া এখন খুবই অসুস্থ। রাজনৈতিক উদ্দেশ্যে সরকার তাকে কারাগারে রেখেছে। সরকার তাকে জেলে রেখেই রাজনীতি করতে চায়। ওয়ান ইলেভেনের সময়ে আমি খালেদা জিয়া এবং তার দুই ছেলের প্যারোলে মুক্তির বিষয়ে কাজ করেছি।