সাবেক এমপি ও শ্রমিক নেত্রী আনোয়ারা বেগম আর নেই

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০০:০৭

সাবেক সংসদ সদস্য, শ্রমিক নেত্রী ও মুক্তিযোদ্ধা আনোয়ারা বেগম আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল রবিবার ভোরে তিনি রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ২০ দলের শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গতকাল বাদ জোহর উত্তরা ৩ নম্বর সেক্টর জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। বিকাল ৪টায় দ্বিতীয় জানাজা হয় তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বান্দাখোলা মক্তব মাঠে। বাদ আছর খলাপাড়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আনোয়ারা বেগমের মৃত্যুতে জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার ও মহাসচিব জাফরউল্লাহ খান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। উত্তরায় মরহুমার প্রথম জানাজায় মোস্তফা জামাল হায়দার, জাফরউল্লাহ খান চৌধুরী লাহরী, সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, সেলিম মাষ্টার, কাজী ইকবাল, এ এস এম শামীম, কাজী নজরুল, ডা. নাজিম উদ্দিন আহমেদসহ দলীয় নেতারা শরিক হন।