প্রধান বিচারপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাত

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ০০:৪৫

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এলিসন ব্লেক। গতকাল বুধবার সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির সঙ্গে তিনি এ সাক্ষাত করেন। এ সময় হাইকমিশনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে জানান হাইকোর্টের স্পেশাল অফিসার ব্যারিস্টার মো. সাইফুর রহমান।