সামনে ঈদুল আজহা। অনেকেই পরিবার নিয়ে গ্রামের বাড়ি যাওয়ার চিন্তা-ভাবনা করছেন। কিন্তু ডেঙ্গু আতঙ্কের কারণে সিদ্ধান্তে আসতে পারছেন না কী করবেন। তাদের উদ্দেশেই বলছি। জ্বর নিয়ে রাজধানী বা অন্যকোনো শহর থেকে গ্রামের বাড়ি না যাওয়াই ভালো। কারণ ঐ জ্বর ডেঙ্গু জ্বর হতে পারে আবার নাও পারে। সাধারণ জ্বর হলে তেমন সমস্যা নয় কিন্তু ডেঙ্গু জ্বর হলে বাড়তি সতর্কতা প্রয়োজন।
তবে যারা ডেঙ্গু জ্বর থেকে সেরে উঠেছেন, তারা বাড়ি যেতে পারবেন। কারণ তাদের শরীরে আর কোনো ভাইরাস নেই। বাড়িতে গিয়ে যদি কারো ডেঙ্গু জ্বর হয়, তাহলে তিনি অবশ্যই মশারির মধ্যে ঘুমাবেন। মশার কামড় থেকে অন্য কারো ডেঙ্গু হওয়ার সম্ভাবনা তা হলে হ্রাস পাবে। ডেঙ্গু হলে অন্যকোনো ওষধু নয়, শুধু প্যারাসিটামল ট্যাবলেট খাবেন। সঙ্গে প্রচুর পানি ও তরল খাবার খেতে হবে। খেয়াল রাখতে হবে রোগীর রক্তক্ষরণ হচ্ছে কি না। রক্তক্ষরণ হলে সঙ্গে সঙ্গে চিকিত্সকের পরামর্শ নেবেন। মনে রাখতে হবে গ্রামে ডেঙ্গু জ্বর হওয়ার কোনো সুযোগ নেই।
