চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যায় আওয়ামী লীগ নেতা মাসুম গ্রেফতার

আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ০১:৫৮

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) রবিবার রাতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নেতা দিদারুল আলম মাসুমকে গ্রেফতার করেছে। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলার আসামি। 

পিবিআই চট্টগ্রাম মেট্রোর অতিরিক্ত পুলিশ সুপার মো. মঈন উদ্দিন জানান, ঢাকা থেকে মাসুমকে গ্রেফতার করা হয়েছে। চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন দিদারুল আলম মাসুম। বিভিন্ন সময়ে লালখান বাজার এলাকায় বিভিন্ন সংঘর্ষ ও হত্যাকাণ্ডের ঘটনায় তার নাম এসেছে। গণমাধ্যমে অস্ত্র হাতে ছবি ছাপা হওয়ায় তিনি সমালোচিতও হন।

ইত্তেফাক/আরকেজি