নওগাঁর পত্নীতলায় প্রবীণ রাজনীতিবিদ নজিপুর পৌর সভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেনের (৭০) খুনের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩জনকে আটক করেছে। মঙ্গলবার রাতে বাড়ির কেয়ারটেকার, পৌর কাউন্সিলরসহ তিনজনকে বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ এখন ঘটনার সঠিক কারণ উদ্ধার করতে পারেনি। তবে, বালু মহল দখল, টেন্ডারের টাকা ভাগবাটোয়ার, আসন্ন জাতীয় নির্বাচনে আতঙ্ক ছড়ানো, জামায়াত-বিএনপি, গত কয়েক বছর আগে স্থানীয় প্রভাবশালীদের হত্যার উদ্দ্যেশে হামলা, প্রভাববিস্তারসহ নিজ পরিবারে সম্পত্তি নিয়ে কোন দ্বন্দ্ব আছে কিনা সহ বিভিন্ন বিষয় ক্ষতিয়ে তদন্ত করছে পুলিশের একাধিক তদন্ত দল।
আটককৃতরা হলেন, নজিপুর পৌরসভার ১নং ওয়ার্ডের মামুদপুর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে কাউন্সিলর আবুল কালাম আজাদ ওরফে লিটু ফকির (৪৫), তাঁর বড় ভাই লোকমান হোসেন বেলাল (৪৮) ও মামুদপুর মধ্যপাড়া গ্রামের আয়নালের ছেলে ও বাড়ির কেয়ারটেকারের আনিকুল (৪৫)। আনিকুল গত ২০ বছর ধরে ইছাহাক হোসেনের বাড়িতে দায়িত্ব পালন করে আসছেন।
ইত্তেফাক/আরকেজি
